top of page
All Posts
শূন্য
Somen Das আঁধার ঘরে জিরিয়ে একা, পাই না তোমায় একটু দেখা আষ্টেপৃষ্ঠে মায়ার বাঁধন, কপালে মোর কী যে লেখা! আঠারো মোকাম তন্নতন্ন, খুঁজি আমি হয়ে বন্য তুমি বিনে এই ভুবনে, সবই মিছে সবই শূন্য! কেমন করে চিনবো তোমারে? ওহে দয়াল, কেমন করে চিনবো তোমারে? খাঁচার ভেতর অচিন পাখি, দিচ্ছে খালি নীরবতা! চোখ থাকিতে অন্ধ আমি, রত্ন ছেড়ে খুঁজি তামা ভিতর পানে চাই না আমি, কেবল খুঁজি বাইরের জামা! চিনবো কি তোমারে? এই জনমে... দেখা কি পাবো তোমারে?
Vln Dark
Feb 61 min read
bottom of page